Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: নীল—অঞ্জলি দেনন্দী, মম

কবিতা: নীল—অঞ্জলি দেনন্দী, মম

কবিতা: নীল—অঞ্জলি দেনন্দী, মম

নীল 

অঞ্জলি দেনন্দী, মম 
মহারাষ্ট্র। ভারত।

নীল সাগর আর নীল গগন।
আপন মহা সৃষ্টির আনন্দে মগন।
দু নীল মিশে যায় -
দেখি দাঁড়িয়ে সৈকত থেকে।
আমার আঁখি অপলক দৃষ্টিতে চায়.........
অশেষ আকাশ আর অনন্ত জোয়ার বলে ডেকে,
আয়! আয়! আয়! আয়! আয়! আয়!
আমি ডাকে সাড়া দিয়ে আসি।
উচ্ছ্বসিতা নোনা জলে ভাসি।
অন্তর থেকে পরমানন্দে হাসি।
প্রিয় নীল রঙকে ভালোবাসি।