কবিতা: হৈমন্তী—অঞ্জলি দেনন্দী, মম
হৈমন্তী
অঞ্জলি দেনন্দী, মম
হেমন্তের কার্তিক মাস -
শ্রীদামোদর ব্রত করে মাতা।
শ্রীকৃষ্ণ ও যশোদার বাল্য-স্নেহ গাথা।
নিউ ইয়র্ক শহরে এ মাতার বাস।
শ্রীদামোদরাষ্টক পাঠের শব্দে ভরে বাতাস।
আহা - মধুর - পবিত্র - অমৃতবৎ!
বিদেশেও সে মাতা পুত্রের মঙ্গলের তরে,
পরম ভক্তি ভরে ব্রত করে।
ধর্মই হলো তার জীবনের সাংসারিক পথ...
তার পুত্রের নাম হলো রজত...
মায়েরা মতো ছেলেও অতি সৎ...



















