কবিতা: মখমল বুক—সোমা ঘোষ মণিকা
মখমল বুক
সোমা ঘোষ মণিকা
তোমার মখমল বুকে আছড়ে পড়ে
চুমু একশো কোটি—
এক্ষুনি দ্বার খোল কিশোরী
এখনো বিদায় হয়নি রজনী।
পাছে মধু শুকায়; ভ্রমর মূর্ছা যায়।
বক্ষ বিভাজিকার আলপথ ধরে হারিয়েছে
দিশা কত কামুক প্রেমী।
রজনী এখনো বাকি—
জানি দিবসে লোকে করবে
কানাকানি।
জাফরান রাঙা ঠোঁটে তোমার ব্যর্থ
যৌবন-দাগ,
এতোটুকু কোমল বুকে মাখেনি কেউ
কামার্ত সোহাগ।
অবাক হয়ে দেখি কেমন করে
যৌবন ফুল ফুটে অরণ্য গহীনে
রেণু ছড়ায় মাতাল বাতাস
তোমায় ভালোবেসে।
তবুও পড়ে থাকে আলুথালু বুকের বসন
যেমন করে বিচালি ছড়ায়
ফসলের মাঠে নবান্নের শেষে।
কামাগুনে পুড়ে লাজ- মুখ লুকায় সমাজ
মখমল বুকে ফুটে চুমুর তিল
দেরি করো না খোল দ্বার—
ফুরায়নি রজনী।
এসো তপনোজ্জ্বল জোড়া স্তন
এবার আঙুলের সাথে কথা হোক,
ভীষণ প্রতিবাদে ফেটে পড়ুক হুক,
পোষা পুসি আহ্লাদে সুর তুলুক চুকচুক।
এসো কামিনী মখমল বুকে মেখে নাও—
যৌবন ফুলের শেষ পরাগ।
এখনো চাঁদ হাসে শেষ হয়েও হয়নি প্রণয়-রাত।
হয়তো জানো না এক ফোঁটা আগুনে
শান্ত নেকড়ের মত ঘুমিয়ে পড়বে
গুপ্তনদী।
নদীতে জোয়ার এলে কামাগুনে জল ঢেলে লাভ হবে না
এর চেয়ে বেশি ভালো প্রতিবাদ করো না।



















