Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: কলমের কান্না—মহসিন আলম মুহিন

কবিতা: কলমের কান্না—মহসিন আলম মুহিন

কবিতা: কলমের কান্না—মহসিন আলম মুহিন

কলমের কান্না
মহসিন আলম মুহিন

সাপের প্যাঁচে আটকায় কাঙ্ক্ষিত চাওয়া-
দুবলার চর এখন মরুভূমি,
দুধাল গরু খায় মানুষের খাবার।।

পথ শিশুরা আটকে থাকে বিবেকহীন সিঁড়িতে-
হাজার টাকা প্লেটের বিরানি নষ্ট হয় কমিউনিটি সেন্টারে।।

উদম দেহে শীত আটকায় না-
ভাঙ্গা বেড়ায় ঢুকে পড়ে হিমেল বাতাস,
কুয়াশায় ঝাপসা হয় চলার গতি-থমকে যায় নির্লোভ
জীবন।।

সর্বহারা নেতা উড়ে বিমান বিলাসে-জনতার আকাঙ্ক্ষা ঘুরপাক খায়-পতাকা খামচে ধরে স্বৈরাচার-নীতিহীন নেতা ছড়িয়ে ছিটিয়ে রাজপথ অলিগলিতে আবর্জনার মিত্র! অসহায় আর্তনাদে টুইটুম্বর  জনতার আন্দোলন।।

বসন্তে নেই পুরাতন মায়া-ফেসবুক প্রেমেই গর্ভবতী হয়ে পড়ে আশারা-অবৈধ বাতাসে হারায় দক্ষিণা সুখ-যুবকেরা নিঃস্ব হয়ে অবস্থান  নেয় বার্ধক্য আর কবিরাজ পাড়ায়-আশ্রয় খোঁজে অন্ধকার পথ ধরে।।

ধর্ম সভায় অধর্ম-রাজনীতির মঞ্চ ভেঙে পড়ে অরাজনৈতিক পাথরের ভারে! পণ্যেরা লাফায় মুনাফাখোরের বাঁশীর সুরে-মানুষের খাতা থেকে নাম কেটে যায়-আস্তে আস্তে গিয়ে উঠে পড়ে পশুর আস্তাবলে।।