Logo

খেলাধুলা    >>   রোনালদোকে নিয়ে আল ইত্তিহাদের কটাক্ষ: ‘চিটিং করেও হারলে’ ?

রোনালদোকে নিয়ে আল ইত্তিহাদের কটাক্ষ: ‘চিটিং করেও হারলে’ ?

রোনালদোকে নিয়ে আল ইত্তিহাদের কটাক্ষ: ‘চিটিং করেও হারলে’ ?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম হারের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ও আল নাসরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করেছে আল ইত্তিহাদ। শনিবার আল নাসরকে ২-১ গোলে হারিয়ে তাদের অপরাজিত যাত্রা থামিয়ে দেওয়ার পর রোনালদোকে কটাক্ষ করে পোস্ট করে সৌদি ক্লাবটি। মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল বর্তমান সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল নাসরের। ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল রোনালদোর দল। তবে পঞ্চম ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে থেমে যায় তাদের জয়ের ধারা।

এই হারের ফলে পয়েন্ট তালিকায়ও এক ধাপ পিছিয়েছে আল নাসর। দলটি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে রোনালদোর একটি মজার কাণ্ড।

প্রতিপক্ষের কৌশল জানার চেষ্টা রোনালদোর!

ম্যাচের একপর্যায়ে আল ইত্তিহাদের মিডফিল্ডার এবং রোনালদোর পর্তুগাল জাতীয় দলের সতীর্থ দানিলো পেরেইরার হাতে কোচের কাছ থেকে পাওয়া একটি কৌশলগত নোট আসে। দানিলো যখন সেটি পড়ছিলেন, তখন তার পেছনে দাঁড়িয়ে নোটটির দিকে উঁকি দেওয়ার চেষ্টা করেন রোনালদো। ক্যামেরায় ধরা পড়ে যায় পুরো দৃশ্য। দানিলো পেছনে তাকাতেই দেখতে পান, রোনালদোর মুখ তার খুব কাছাকাছি। বিষয়টি বুঝতে পেরে দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। মাঠের সেই মজার মুহূর্তটিকেই পরে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে আল ইত্তিহাদ। রোনালদো ও দানিলোর ওই মুহূর্তের একটি ছবি পোস্ট করে ক্লাবটি লেখে, ‘চিটিং করেও হারলে!’

প্রতিপক্ষের কৌশলগত নোটে রোনালদোর উঁকি দেওয়ার ঘটনাকে মজার ছলে ‘চিটিং’ বা প্রতারণার সঙ্গে তুলনা করেছে আল ইত্তিহাদ। আর শেষ পর্যন্ত রোনালদোর দল ম্যাচ হেরে যাওয়ায় কটাক্ষটিও পেয়েছে বাড়তি মাত্রা।

দানিলোর সঙ্গে রোনালদোর সম্পর্কও ঘটনাটিকে আরও মজার করে তুলেছে। দুজনই পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলেছেন। ফলে ম্যাচের উত্তেজনার মাঝেও এই ঘটনায় দুজনের মধ্যে তৈরি হয় হাস্যরসের মুহূর্ত। তবে রোনালদোর সেই ‘উঁকি’ শেষ পর্যন্ত ম্যাচের ফল বদলাতে পারেনি।

হারের পরও ইতিবাচক পোস্তেকগ্লু

আল নাসরের নতুন কোচ আনগে পোস্তেকগ্লু অবশ্য হারের পরও দলের ইতিবাচক দিকগুলোই দেখছেন। তার মতে, ম্যাচের শুরুতেই আল নাসর নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছিল। পোস্তেকগ্লু বলেন, ম্যাচের প্রথম ১৫ মিনিটের পর তিনি দেখেছেন, একটি দলই সুযোগ তৈরি করছিল এবং সেটি ছিল আল নাসর। দলের মানসিক দৃঢ়তার কথাও তুলে ধরেন তিনি। গত মৌসুমের অভিজ্ঞতা এবং চলতি মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পারফরম্যান্সের কথা উল্লেখ করে পোস্তেকগ্লু মনে করেন, এই দলের চরিত্র অত্যন্ত শক্তিশালী।

তিনি বলেন, “১৫ মিনিট পর আমি যা দেখেছি, একটি দলই সুযোগ তৈরি করছিল এবং সেটি ছিল আমরা। চরিত্রের কথা যদি বলেন, এই খেলোয়াড়েরা গত বছরও দেখিয়েছে এবং এ বছরও দেখাচ্ছে যে তাদের চরিত্র খুব, খুব শক্তিশালী।”

সূত্র: জাগোনিউজ