Logo

খেলাধুলা    >>   মেসির ৩৯তম জন্মদিনে ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, প্যাটাগোনিয়ায় ভক্তদের অনন্য শ্রদ্ধা

মেসির ৩৯তম জন্মদিনে ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, প্যাটাগোনিয়ায় ভক্তদের অনন্য শ্রদ্ধা

মেসির ৩৯তম জন্মদিনে ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, প্যাটাগোনিয়ায় ভক্তদের অনন্য শ্রদ্ধা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে ভক্তদের উন্মাদনা যেন দিন দিন আরও বাড়ছেই। ৩৯তম জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের ছোট শহর কাট্রাল কো-তে উন্মোচন করা হয়েছে তার ৮৫ ফুট উঁচু এক বিশাল ভাস্কর্য, যা বর্তমানে মেসিকে উৎসর্গ করা সবচেয়ে বড় স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।

জন্মদিনের আগেই বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন। ওই ম্যাচে করা তার ১৭তম ও ১৮তম বিশ্বকাপ গোল তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (Miroslav Klose)-এর রেকর্ড ছাড়িয়ে যেতে সাহায্য করে।

এই ঐতিহাসিক অর্জনের পরই কাট্রাল কো শহরে উন্মোচন করা হয় ২৬ মিটার (প্রায় ৮৫ ফুট) উচ্চতার ভাস্কর্যটি। স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা (Aldo Beroisa)-এর নির্মিত এই শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত এবং কাজটি সম্পন্ন করতে সময় লেগেছে ১৮ মাস।

ভাস্কর্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে ২০২২ সালে 2022 FIFA World Cup জয়ের স্মরণীয় মুহূর্ত। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর মাঠে হাঁটু গেড়ে বসা মেসির আবেগঘন দৃশ্য এবং আকাশের দিকে তর্জনী উঁচিয়ে উদযাপনের পরিচিত ভঙ্গি এতে স্থান পেয়েছে। এই উদযাপন তিনি প্রয়াত দাদির স্মরণে করে থাকেন বলে জানা যায়।

এর আগে ভারতেও মেসির সম্মানে ৭০ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কলকাতায় তার ভারত সফর উপলক্ষে তৈরি সেই মূর্তিটি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সম্প্রতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। প্রবল বাতাসে কাঠামোটি দুলছিল বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

মেসিকে ঘিরে ভক্তদের ভালোবাসা শুধু ভাস্কর্যেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইয়ার্সে (Buenos Aires)-এর উপকণ্ঠে সম্প্রতি আঁকা হয়েছে একটি বিশাল ম্যুরাল, যেখানে ১ হাজার ৩০০-এর বেশি সমর্থক নিজেদের নাম লিখে অংশ নিয়েছেন। প্রায় ২০ ফুট চওড়া ও ১৮ ফুট উঁচু এই ম্যুরাল সম্পন্ন করতে শিল্পী লিওনেল গার্সিয়া (Lionel Garcia)-র সময় লেগেছে ১৮ দিন। ভক্তদের এমন ভালোবাসায় অভিভূত হয়ে এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি বলেন, সমর্থকদের এই ভালোবাসা ও শ্রদ্ধা তার কাছে অত্যন্ত বিশেষ এবং অনুপ্রেরণার উৎস। সূত্র: জাগো নিউজ