Logo

খেলাধুলা    >>   নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সেলেসাওদের মুখোমুখি হতে হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের।

তবে ‘এফ’ গ্রুপে এখনও রানার্সআপ নির্ধারিত হয়নি। গ্রুপটিতে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। দুই রাউন্ডের খেলা শেষে নেদারল্যান্ডস ও জাপান সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে সুইডেনের সংগ্রহ ৩ পয়েন্ট। টানা দুই ম্যাচে জয়বঞ্চিত তিউনিসিয়ার বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

এ অবস্থায় শেষ ম্যাচগুলোকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। নেদারল্যান্ডস ও জাপান বর্তমানে রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও সুইডেনের সামনেও এখনও সুযোগ রয়েছে। ফলে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। বিশ্লেষকদের মতে, বর্তমান সমীকরণে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডস অথবা জাপানের। তবে শেষ মুহূর্তে সমীকরণ বদলে গেলে চমক দেখাতে পারে সুইডেনও। বিশ্বকাপের নকআউট পর্বের আগে তাই ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচগুলোর দিকে এখন বিশেষ নজর ব্রাজিল সমর্থকদের। সূত্র: জাগো নিউজ