Logo

খেলাধুলা    >>   আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ রোনালদো: মেসির অবস্থান কততম?

আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ রোনালদো: মেসির অবস্থান কততম?

আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ রোনালদো: মেসির অবস্থান কততম?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ক্রীড়াবিশ্বে আয়ের দিক থেকে আবারও সবাইকে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন এই পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

তালিকায় বড় চমক দেখিয়েছেন মেক্সিকান বক্সিং কিংবদন্তি ক্যানেলো আলভারেজ। ২০২৫ সালে রিংয়ের ভেতর সময়টা খুব একটা ভালো না কাটলেও, আয়ের গ্রাফে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী এই বক্সার গত বছর মোট ১৭০ মিলিয়ন ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থানটি নিজের করে নিয়েছেন।

এদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আর বাস্কেটবল ও বেসবল দুনিয়ার দুই জনপ্রিয় তারকা লেব্রন জেমস ও সোহেনি ওহতানি আছেন শীর্ষ পাঁচের পরের দুটি অবস্থানে। সূত্র: জাগোনিউজ

একনজরে বিশ্বের সর্বোচ্চ আয়ের শীর্ষ ৫ ক্রীড়াবিদ:

অবস্থান ক্রীড়াবিদের নাম খেলা মোট আয় (ইউএস ডলার)
১ ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ৩০০ মিলিয়ন
২ ক্যানেলো আলভারেজ বক্সিং ১৭০ মিলিয়ন
৩ লিওনেল মেসি ফুটবল ১৪০ মিলিয়ন
৪ লেব্রন জেমস বাস্কেটবল ১৩৭.৮ মিলিয়ন
৫ সোহেনি ওহতানি বেসবল ১২৭.৬ মিলিয়ন