Logo

সাহিত্য সংস্কৃতি    >>   প্রবাসে বাঙালি সংস্কৃতির অগ্রদূত কল্লোল দাশ—জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা

প্রবাসে বাঙালি সংস্কৃতির অগ্রদূত কল্লোল দাশ—জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা

প্রবাসে বাঙালি সংস্কৃতির অগ্রদূত কল্লোল দাশ—জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা

উত্তম কুমার সাহা :
বাংলা সংস্কৃতির একনিষ্ঠ সাধক, প্রবাসে প্রগতিশীল চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর, সংগঠক ও প্রাজ্ঞ কলামিস্ট—বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ দাদার জন্মদিন আজ। তাঁর সুদীর্ঘ সাংস্কৃতিক পথচলা, লেখনী ও সাংগঠনিক প্রজ্ঞা প্রবাসে বাঙালির সাংস্কৃতিক বিকাশে রেখে চলেছে অনন্য অবদান।
শিল্প-সাহিত্য ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত তাঁর কর্মকাণ্ড নতুন প্রজন্মকে আলোকিত করছে, জাগ্রত করছে মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা। প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির শেকড়কে দৃঢ় করতে তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
এই বিশেষ দিনে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সফল, সৃজনশীল ও কর্মমুখর জীবনের জন্য রইলো প্রাণঢালা শুভকামনা। তিনি যেন আগামীতেও সংস্কৃতির পতাকা উঁচু করে ধরে আমাদের অনুপ্রাণিত করে যান—এই কামনাই করি।
প্রজ্ঞা নিউজের পক্ষ থেকেও জানাই কল্লোল দাশ দাদাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, সাফল্য এবং সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশাই রইলো।
শুভ জন্মদিন, প্রিয় দাদা! 


উত্তম কুমার সাহা, সম্পাদকও প‍্রকাশক—প্রজ্ঞা নিউজ।