Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: ও রূপসি কন্যা গো!— মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ও রূপসি কন্যা গো!— মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ও রূপসি কন্যা গো!— মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ও রূপসি কন্যা গো!
মোহাম্মদ আব্দুল আজিজ

ও রূপসি কন্যা গো! তুমি আমার যদি হও
আমি কবিতার মতো করে সাজাবো তোমায়
নীল শাড়িটা পরিয়ে দিব এনে তোমার গায়
আদর সোহাগ দিয়ে রাখবো আমার কলিজায়।

গোলাপের আবির এনে দিব তোমার ঠোঁটে
তোমার গলায় দিব শিউলি মালা, খোঁপায় গাঁদা ফুল
ঝুমকো জবা এনে করবো তোমার কানের দুল
আমি মেন্দি লাগিয়ে দিব তোমার হাতে পায়।

ওগো ভালোবাসার রঙে রঙে রাঙিয়ে তোমায়
অনুরাগের ছোঁয়া দিয়ে করবো তোমার যতন
ভলোবাসায় রাখবো ভরে তোমায় সারাক্ষণ
নামটি তোমার লিখা আছে আমার হৃদয়