সনাতনী গীতা সোসাইটি ইউএসএ ইনক.-এর ব্যতিক্রমধর্মী আয়োজন: নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সনাতনী মিলন মেলা ২০২৫”
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউ ইয়র্কের সনাতনী হিন্দু প্রবাসীদের জন্য আনন্দঘন মিলনমেলার আয়োজন করেছে সানাতনী গীতা সোসাইটি ইউএসএ ইনক। আগামী ১৩ই জুলাই, রবিবার নিউ ইয়র্কের Franklin D. Roosevelt State Park-এর Picnic Area 3BS-এ অনুষ্ঠিত হবে “সনাতনী মিলন মেলা ২০২৫”।
এই আয়োজনে থাকবে ধর্মীয়, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক নানা আয়োজন, যেখানে সপরিবারে অংশ নিতে পারবেন সনাতনী ধর্মাবলম্বী সকল প্রবাসী। আয়োজকেরা জানান, এই মিলনমেলা শুধু আনন্দ নয়, বরং প্রবাসজীবনে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। মিলন মেলায় ৫ বছরের কম বয়সের শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। সেই সাথে আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অংশগ্রহণ ফি ও চাঁদার বিস্তারিত:
* ১ জন: $50
* ২ জন (স্বামী ও স্ত্রী): $100
* ৩ জন (স্বামী, স্ত্রী ও ১ বাচ্চা): $120
* ৪ জন (স্বামী, স্ত্রী ও ২ বাচ্চা): $150
* ৫ জন: $170
* ৬ জন: $190
* ৭ জন: $210
* অতিথি (অতিরিক্ত): $80
যোগাযোগ করুন:
ইচ্ছুক প্রবাসীরা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে টিকিট বা অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন—
১. স্বপন চক্রবর্তী: 929-777-1022
২. বিশ্বরূপ রায়: 917-379-0379
৩. প্রনব চক্রবর্তী: 917-498-0902
৪. সুকান্ত দাশ: 718-737-1154
৫. যামিনী কুমার বর্মণ: 347-720-2389
৬. বৈকাল সানা: 516-870-9400
৭. সঞ্জয় সাহা: 646-420-2381
আয়োজকেরা আশা প্রকাশ করেছেন— সনাতনী মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে এ ধরনের আয়োজনে প্রবাসী সমাজ আরও ঘনিষ্ঠ হবে, এবং আগামী প্রজন্মের মাঝে সনাতন ধর্ম ও গীতার শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তাই সবাইকে সপরিবারে উপস্থিত থেকে এই মহতী আয়োজনে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।















