Logo

রাজনীতি    >>   নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে ঐতিহাসিক জয় জোহরান মামদানির—পরাজয় স্বীকার করলেন অ্যান্ড্রু কুওমো

নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে ঐতিহাসিক জয় জোহরান মামদানির—পরাজয় স্বীকার করলেন অ্যান্ড্রু কুওমো

নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে ঐতিহাসিক জয় জোহরান মামদানির—পরাজয় স্বীকার করলেন অ্যান্ড্রু কুওমো

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এক ঐতিহাসিক অগ্রযাত্রা করলেন জোহরান মামদানি। স্টেট অ্যাসেম্বলি সদস্য ও তরুণ বামপন্থী এই রাজনীতিক ৯৫% ভোট গণনার পর ৮ শতাংশ ব্যবধানে পরাজিত করলেন নিউইয়র্কের সাবেক প্রভাবশালী গভর্নর অ্যান্ড্রু কুওমোকে। মামদানির প্রাপ্ত ভোট ৪৪%, কুওমোর ৩৬%।

ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র ৯০ মিনিটের মধ্যেই কুওমো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়ে বলেন, “আজকের রাতটি মামদানীর — সে এটি প্রাপ্যভাবেই জিতেছে।”

এ বিজয়ের মধ্য দিয়ে ৩৩ বছর বয়সী মামদানি শুধু একটি প্রাইমারি জেতেননি, বরং নিউইয়র্ক সিটির রাজনীতিতে নতুন প্রজন্ম ও প্রগতিশীল আন্দোলনের পক্ষে এক যুগান্তকারী বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি এখন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবেশ করছেন, যেখানে নিউইয়র্ক সিটির ব্যাপক ডেমোক্রেটিক জনভিত্তির কারণে তাকে ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে।

সাবেক গভর্নর, ৬৭ বছর বয়সী অ্যান্ড্রু কুওমো ও মামদানি আদর্শগতভাবে ছিলেন দুই ভিন্ন মেরুতে। কুওমো ছিলেন একজন পরিচিত মধ্যপন্থী, যিনি তার প্রশাসনে রিপাবলিকানদের নিয়োগ দিয়ে ডানঘেঁষা নীতি অনুসরণ করতেন। অপরদিকে, মামদানি একজন ঘোষিত ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকার সদস্য, যিনি বরাবরই শ্রমজীবী, অভিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে সোচ্চার থেকেছেন।

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জয়ী হলে মামদানি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম এশীয়-আমেরিকান মেয়র — এক অনন্য ও গৌরবময় মাইলফলক। সূত্র: আবির আলমগীর , ছবি - FB