জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে জাতীয়তাবাদী মহিলা দলের দোয়া মাহফিল
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ২৯ মে ২০২৫:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ মেজর জেনারেল জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
এ আয়োজনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য তাঁর অবদানের স্মরণ করেন প্রবাসী জাতীয়তাবাদী নারীনেত্রীরা।
দোয়া মাহফিলটির আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সমাজকর্মী মমতাজ আলো।
তিনি অনুষ্ঠানের সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য।
অনুষ্ঠান পরিচালনা করেন মার্জিয়া ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , ফাহমিদা চৌধুরী,খাদিজা আক্তার,জারা রহমান,আমিনা বেগম,মনিকা আক্তার,সানজিদা আক্তার,মিথিলা ,ফারহানা জামান ,আক্তার ,ইয়াসমিন আফরোজ ,ফাতেমা রিতা ,বেবি প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন,
“শহীদ জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন এবং স্বাবলম্বন প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তাঁর শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই আজকের মূল দাবি।”
তারা আরও বলেন, “তালবাহানা নয়, অবিলম্বে অবাধ নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে হবে।”


















