Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তিযুদ্ধ কর্নার’ — বঙ্গবন্ধুর বই নিয়ে অনন্য উদ্যোগ মুক্তধারা’র

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তিযুদ্ধ কর্নার’ — বঙ্গবন্ধুর বই নিয়ে অনন্য উদ্যোগ মুক্তধারা’র

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তিযুদ্ধ কর্নার’ — বঙ্গবন্ধুর বই নিয়ে অনন্য উদ্যোগ মুক্তধারা’র

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ঐতিহাসিক ধারাবাহিকতায় নিউইয়র্কে শুরু হয়েছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চলমান এ বইমেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘মুক্তিযুদ্ধ কর্নার’, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে নানা গ্রন্থ ও ঐতিহাসিক দলিলপত্রের সমৃদ্ধ সম্ভার স্থান পেয়েছে।

এই ব্যতিক্রমী স্টলটির আয়োজন করেছে নিউইয়র্ক বইমেলার প্রাণপুরুষ বিশ্বজিৎ সাহা, যিনি মুক্তধারা ফাউন্ডেশন ও মুক্তধারা সংগঠনের সিইও হিসেবে বইমেলার সফল আয়োজনের ধারক ও বাহক। বঙ্গবন্ধুর লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রন্থে সমৃদ্ধ এই কর্নার যেন প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার এক সাহসী সাংস্কৃতিক প্রয়াস।

 

স্থান: Jamaica Performing Arts Center (JPAC)

১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২

তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ মে ২০২৫

মেলা ঘুরে দর্শনার্থীরা জানিয়েছেন, প্রবাসে এমন উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে ইতিহাস চর্চা ও জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘মুক্তিযুদ্ধ কর্নার’ নিঃসন্দেহে এবারের মেলার একটি ঐতিহাসিক সংযোজন।

আরো বিস্তারিত আসছে, চোখ রাখুন:- ProggaNews.us