Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে হৃদয়ছোঁয়া “হ্যাপি মাদার’স ডে” উদযাপন: SRS International Women’s & Girls Club Inc-এর ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউইয়র্কে হৃদয়ছোঁয়া “হ্যাপি মাদার’স ডে” উদযাপন: SRS International Women’s & Girls Club Inc-এর ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউইয়র্কে হৃদয়ছোঁয়া “হ্যাপি মাদার’স ডে” উদযাপন: SRS International Women’s & Girls Club Inc-এর ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে এক হৃদয়ছোঁয়া ও চেতনা-জাগানিয়া আয়োজনে পালিত হলো “হ্যাপি মাদার’স ডে”। গত ১১ মে ২০২৫, রবিবার, জ্যাকসন হাইটসের জুঁইস সেন্টারে SRS International Women’s & Girls Club Inc-এর উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে ছিল শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর আনন্দের অপূর্ব সম্মিলন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সবিতা দাস। প্রাণবন্ত ও আবেগঘন সঞ্চালনায় ছিলেন পরিচিত সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তি শিল্পী মুনমুন সাহা।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নারী-পুরুষ ও শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠান শুরু হয় বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।


মায়েদের সম্মানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপর একে একে মায়েদের প্রতি নিবেদিত আবেগঘন আলোচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখা কৃতি মায়েদের সম্মাননা প্রদান করা হয়।
অতিথিদের উপস্থিতি ও শুভেচ্ছা জানানোর সময়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা (জেলা ৩০)।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের পরিচালক ডা. প্রভাত দাস। 


এসময় প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানান এবং তিনি বলেন মা দিবসে সকলের প্রতি অনুরোধ আপনারা মাকে কষ্ট দিবেন না , মা হলো তিনি , যিনি আমাদের সকলকে  বড় ও প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো শিক্ষক , নার্স , কর্মজীবী , গৃহিণী হিসেবে কাজ করেছেন। যিনি নিজের চিন্তা বাদ দিয়ে না ঘুমিয়ে আমাদের বড় করেছেন। তাই সবাই মা ও বাবার প্রতি সম্মান ও কর্তব্য পালন করবেন ।এছাড়া উদ্বোধক ডাক্তার প্রভাত  দাস বলেন, মা শব্দটি খুব ছোট কিন্তু মা হলো সন্তানের জন‍্য পৃথিবীর সমান এবং কোথা হতে  কখন এই মা দিবস পালন শুরু হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—    বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাবের সভাপতি, চ্যানেল আই-এর সিইও, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও বিডি নিউজ নিউইয়র্কের সম্পাদক লাভলু আনসার, বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ডা. দিলীপ নাথ, ডিবিসি টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত,সিনিয়র সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ-এর সাধারণ সম্পাদক রামদাস ঘরামী, COPCP-এর সেক্রেটারি এবং “Woman of Distinction” সম্মানপ্রাপ্ত প্যাট্রিসিয়া রাঘুনন্দন,বাংলাদেশ হিন্দু মন্দিরের পুরোহিত ও কলামিস্ট শংকর পারিয়াল, সমাজকর্মী রুনা পারিয়াল, কমিউনিটি ব্যক্তিত্ব ও লিডার সুশীল সিনহা, সিনিয়র সাংবাদিক ও ফটোগ্রাফার তাপস সাহা, সমাজ সেবক বীরেন্দ্র নাথ সাহা এবং অনুষ্ঠানের আহ্বায়ক চোমেন আফরোজ।


প্রবাসী নারীদের সম্মাননার সময় 
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন:
প্রখ‍্যাত সঙ্গীত শিল্পী রুনা রায়, প্রখ‍্যাত সংগীত শিল্পী অরুণা সাহা, ফরহানা হোসেন, শিউলি আতিক, নিলুফার ইয়াসমিন, নেলি ইসলাম, সোহেল পারভীন বেবি, আয়েশা খান, সঙ্গীত শিল্পী ও সংগঠক ডা. রুমা চৌধুরী, পারিজাত, জয়শ্রী রায়, শিবু নাথ, অঞ্জলি সরকার, শিখা সিনহা, মিলি বসাক, উইলি নন্দী, বিলকিস আক্তার,  চানটাল দাস, দেবী সরকার, পপি পল, মমতা ভৌমিক, ভিত্তিকা কুন্ডু, শীলা রায়, জুলি খাস্তগীর, সুপ্রিয়া চৌধুরী, মৌসুমী দাস, মিতা ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক সাবিনা হাই উর্বি, নাসিমুল্লাহ দিলরুবাসহ আরও অনেকে।

উপস্থাপিকার হৃদয়গ্রাহী বার্তা
সঞ্চালিকা মুনমুন সাহা বলেন—
“মা, যিনি শুধু সন্তানকে জন্ম দেন না, তিনিই গড়ে তোলেন একটি জাতির ভবিষ্যৎ। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেইসব মায়েদের, যাঁরা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মী, উদ্যোক্তা, গৃহিণী, শিল্পী কিংবা প্রশাসনিক কর্মকর্তা হয়ে সমাজকে এগিয়ে নিচ্ছেন।”
তিনি আরও বলেন—
“এই সুন্দর পৃথিবীতে প্রথম যার চোখে আমরা তাকাই, তিনিই মা। মা আছেন বলেই আমরা সাহস পাই। মা না থাকলে জীবন শূন্য মনে হয়। আজ শুধু একটি দিন নয়, প্রতিটি দিন হোক মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিন।”
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সমাপ্তি বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সবিতা দাস বলেন—
“বনহিশিখা সংগীত নিকেতনের সহযোগিতায় এই মায়েদের উৎসর্গকৃত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ—এই অনুভব যেন প্রতিদিন আমাদের হৃদয়ে জাগ্রত থাকে।”
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থাপিকা বলেন—
“আপনারা শুধু সংবাদ পরিবেশন করেন না—আপনারা সমাজ ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করেন। আজকের এই মানবিক ও আবেগঘন আয়োজন আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে আরও বহু মানুষের হৃদয়ে। এজন্য সাংবাদিক বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”
অনুষ্ঠান শেষ হয় সুর, ভালোবাসা ও শ্রদ্ধার আবেশে ভরপুর এক মনোমুগ্ধকর সন্ধ্যার মধ্য দিয়ে।
 মা’কে উৎসর্গ করা এই দিনটি যেন প্রতিটি হৃদয়ে দীর্ঘকাল রয়ে যায়।