Vision-200 কর্মসূচি বাস্তবায়নে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক তৎপরতা জোরদার: নিউইয়র্কের Newkirk ও Church–McDonald এলাকায় বিশেষ সাংগঠনিক ভিজিট, নতুন দুই Life Member অন্তর্ভুক্ত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর Vision-200 কর্মসূচিকে আরও গতিশীল, কার্যকর ও সফল করার লক্ষ্যে নিউইয়র্কের Newkirk ও Church–McDonald এলাকায় বিশেষ সাংগঠনিক ভিজিট অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সম্মানিত Life Members-রা অংশগ্রহণ করেন।
সাংগঠনিক কার্যক্রমকে আরও সম্প্রসারণ, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং Vision-200 কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগকে এগিয়ে নেওয়াই ছিল এ বিশেষ ভিজিটের মূল উদ্দেশ্য।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইমাম উদ্দিন, কবির মিয়া, জসিম উদ্দিন, মাস্টার নুরউদ্দিন, বেলায়েত হোসেন ও সিরাজুল ইসলাম বাবুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের Life Members-রা।
এ বিশেষ সাংগঠনিক ভিজিটের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো, কাবিরহাটের গর্বিত সন্তান মোশাররফ হোসেন ও সাহেদ কামাল সংগঠনের নতুন Life Member হিসেবে যুক্ত হয়েছেন। তাঁদের অন্তর্ভুক্তিকে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এ সময় তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন এবং সাধারণ সম্পাদক এমতিয়াজ আহমেদ Vision-200 কর্মসূচি সফল করতে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও প্রবাসী কবিরহাটবাসীর সহযোগিতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত অংশগ্রহণ, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
উল্লেখ্য, Vision-200 কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের সাংগঠনিক উদ্যোগ সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


















