Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: সিঙ্গাপুরে—অঞ্জলি দে নন্দী (মম)

কবিতা: সিঙ্গাপুরে—অঞ্জলি দে নন্দী (মম)

কবিতা: সিঙ্গাপুরে—অঞ্জলি দে নন্দী (মম)

সিঙ্গাপুরে

অঞ্জলি দে নন্দী, মম 
মহারাষ্ট্র, ভারত 

পাঁচুই সেপ্টেম্বর, দুহাজার ছাব্বিশ, শনিবার।
ভারতের মুম্বাই থেকে এসে সিঙ্গাপুরে -
মন খুবই আনন্দ পাচ্ছে।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি।
ঘুরছি আর খাচ্ছি মজাদার খাবার।
উদর ভরছি।
পরিষ্কার আকাশে পাখিরা ডেকে ডেকে উড়ে উড়ে,
নিজেদের গন্তব্যে যাচ্ছে।
বইছে পবন ফুরফুরে.........
আমার কেশ খুশিতে নাচ্ছে।
রঙিন গোধূলির সবিতা,
সৃষ্টি করছে ভ্রমণের কবিতা।
পরিপূর্ণ অনুভূতির ছবি তা।
আমার মোবাইল ফোনের কর্ম ব্যস্ততা যথাতথা।
সবেমাত্র এসেছি - এখানে আমি নবাগতা।
অমর এগারো তলার ঘর থেকে দেখা যায়,
অনেকটা নিচে - রাস্তায় মানুষ আর গাড়ি।
সারা বিশ্ব আমার দিকে হেসে হেসে চায়।
বলে, ওরে অঞ্জলি! উৎসাহ নিয়ে আয়!
জগতকে যে ভালোবাসে, সে যে তারই।
আমি তো নীরবে, সকলের কলরবে,
অন্তরে গেঁথে নিই আন্তরিক অনুভবে,
পৃথিবীর সকল চাওয়া পাওয়ার ইতিহাস।
যা সম্পৃক্ততায় ভরে আমার উচ্ছ্বাস।
আপন গতিতে কয় আমার ভ্রাম্যমাণ শ্বাস,
তোর নিজের আশ্বাস, বিশ্বাস, চির উদভাস!