Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশের নারায়ণগঞ্জে দুর্গাপূজা মণ্ডপের আয়োজন দেখে মুগ্ধ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

বাংলাদেশের নারায়ণগঞ্জে দুর্গাপূজা মণ্ডপের আয়োজন দেখে মুগ্ধ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

বাংলাদেশের নারায়ণগঞ্জে দুর্গাপূজা মণ্ডপের আয়োজন দেখে মুগ্ধ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন (Brent T. Christensen)। দুর্গাপূজার আয়োজন, নৃত্যশিল্পীদের পরিবেশনা ও মণ্ডপের চমৎকার সাজসজ্জার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন (Bose Cabin) পরিদর্শন করেন এবং সেখানে চা পান করেন। পরে তিনি শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী (Panam Nagar) ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (Bangladesh Folk and Craft Foundation) পরিদর্শন করেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আমন্ত্রণে একটি আয়োজনে অংশ নেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, “এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।”

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা। সূত্র: জাগোনিউজ