কবিতা: দূর্গা মায়ের বিদায়—বিজয় কৃষ্ণ সাহা
দূর্গা মায়ের বিদায়
বিজয় কৃষ্ণ সাহা
মায়ের চরণে আজ শেষের অর্ঘ্য দাও,
সবার মুখে হাসি, বুকে কষ্ট টেনে নাও।
ঢাকের আওয়াজে আজ বিষাদেরই সুর,
মা যে আমাদের ছেড়ে চলে যাবেন কৈলাশে।
সিঁদুর খেলায় আজ রাঙল সবার মন,
চোখের জলে বাজে মায়ের বিদায়ের ক্ষন।
বরণ ঢালা হাতে সবাই দাঁড়িয়ে দ্বারে,
মন মানে না আজকে, বোঝাব বল কারে?
প্রতিমা বিসর্জনে ভাঙ্গল মায়ের ঘাট,
শুন্য হয়ে গেল আজ পুজার মন্ডপ মাঠ।
ঘটের জলে মিশে গেল মায়ের চরণের আলতা,
সবার মনে আজ রয়ে গেলো এক গভীর শুন্যতা।
শুভ বিজয়ায় কোলাকুলি, মিষ্টি মুখের হাসি,
মায়ের চরণ ছোঁয়া আশীর্বাদ বুকে তুলে রাখি।
বিদায় মাগো, এবার তবে আসো তবে ঘরে,
আগামী বছর আবার এসো সবার ঘরে ঘরে।



















