Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: শরৎ-রূপ—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: শরৎ-রূপ—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: শরৎ-রূপ—বিজয় কৃষ্ণ সাহা

শরৎ-রূপ
বিজয় কৃষ্ণ সাহা

কাশফুলের শুভ্র হাসি আর নীল আকাশের কোলে,
হাওয়ার দোলায় মেঘের মেলা মিষ্টি সুরে দোলে।
রোদ-ছায়ার ওই খেয়ালিপনায় শিউলি তলার পথ,
শরৎ এলো চুপিচুপি সাজিয়ে রূপের রথ।

শিশিরভেজা ঘাসের পাতায় ভোরের নরম আলো,
বিষাদ ধুয়ে মন ভাঙ্গা সব হঠাৎ হলো ভালো।
নদীর কূলে সাদা চাঁদর হাওয়ায় ওডায় ডানা,
উড়তে চাওয়া পাখির মনের নেই তো কোনো মানা।

শরৎ মানেই শূন‍্যতা আর পূর্ণ হওয়ার গল্প,
মুছে ফেলে জমা থাকা অভিমানটুকুই অল্প।
আশ্বিন এলেই একলা পথের ক্লান্তি যায় য়ে মুছে,
প্রকৃতি আর প্রানের মিলন সকল দূরত্ব গুছে!

মেঘের দেশে স্বপ্ন বুনে জীবন খুঁজে পায় দিশা,
আলোর ধারায় মিলিয়ে যায় আঁধার ঘেরা নিশা।
শরৎ আমাদের শিখিয়ে দিয়ে যায় কিভাবে হাসতে হয়,
ঝরে গিয়েও সুবাস বিলিয়ে সুন্দর হতে হয়।