বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে পুলিশের সামনেই জুতার বারি মেরে জুতার মালা পড়ানো হলো
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদাকে জুতা দিয়ে বারি মেরে গলায় জুতার মালা পরিয়েছে জনতা। সম্প্রতি সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা-পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
নুরুল হুদাকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখা যায়, স্থানীয় জনতা তাকে ঘিরে রেখেছে। তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। নুরুল হুদা গলায় জুতার মালা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার সামনে দাঁড়িয়ে একজন তাকে জুতা দিয়ে বারি মারছিলেন আর বলছিলেন, ও যে স্বৈরাচার সৃষ্টি করেছে এটা (জুতার মালা) তার উপহার। ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না।


















