Logo

অপরাধ    >>   ফেইসবুকে মর্যাদাহানি ও অবমাননাকর পোস্ট: ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

ফেইসবুকে মর্যাদাহানি ও অবমাননাকর পোস্ট: ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

ফেইসবুকে মর্যাদাহানি ও অবমাননাকর পোস্ট: ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবরে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। আজ শনিবার (২৪মে) এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা করা হয়েছে। পাশাপাশি নোটিশ গ্রহণের দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে। তা না হলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।

আইনজীবী জসিম উদ্দিন বলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

                            সারজিস আলমের ফেইসবুক পোস্টের স্ক্রীনশট

নোটিশে উল্লেখিত তথ্য অনুসারে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়-ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট ২২ মে বেলা সাড়ে ১১টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন।

নোটিশের ভাষ্য, ২২ মে রায় ঘোষণার পর আপনি (সারজিস আলম) ভেরিফায়েড ফেসবুক আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। এই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। যা দেশের উচ্চ আদালত, যথা-সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।

ফেইসবুকে সারজিস আলমের পোস্টটি দেখতে  ক্লিক করুন