Logo

অর্থনীতি    >>   আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে বাংলাদেশের বাজারে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে বাংলাদেশের বাজারে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে বাংলাদেশের বাজারে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আজ ( ১৮মে ) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে বাংলাদেশে। দাম কমানোর দুইদিনের মাথায় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাজুস। বাজুসের নতুন দাম অনুযায়ী, আজ রোববার থেকে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে এক লাখ ৬৭ হাজার ৯৮ টাকায় বিক্রি হবে।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।খবর বিবিসির।