আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যপারে সচেতন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি উঠে এসেছে । এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন। আমরা বাংলাদেশের কোন একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সাথে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ সহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহবান জানাই।
এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্র্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।
জবাবে টমি পিগট বলেন, আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সাথে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে এ অংশীদারিত্ব আও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।
প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে' আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি।
এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।
আমরা বাংলাদেশের কোন একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সাথে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া।
তিনি বলেন, আমরা বাংলাদেশ সহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহবান জানাই।
এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্র্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।
জবাবে টমি পিগট বলেন, আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সাথে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে এ অংশীদারিত্ব আও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।
প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে' আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।খবর বিবিসির


















