কাশ্মীরের হামলাকারীদের খোঁজে শ্রীলঙ্কায় ফ্লাইটে তল্লাশি
Progga News Desk:
কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িতরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে বার্তা দেয় ভারত। এরপর কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে শনিবার (৩ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তল্লাশি চালানো হয়।
একজন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত ছয়জন সন্দেহভাজন আছেন। এরপর শ্রীলঙ্কার পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। তবে, কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি



















