শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান-আমের ক্ষতি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ইয়াছিন আলী সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে এসব ক্ষয়ক্ষতি হয়।
ড. ইয়াছিন আলী বলেন, সদরে ৪৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার ও গোমস্তাপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে জেলার ১৭৫ হেক্টর ধানের, ৭৩ হেক্টর আমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কিছু সবজির আবাদের জমি নষ্ট হয়েছে। প্রাথমিক একটি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।ধান ও আম নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ শতকরা ১০ শতাংশ বলে জানিয়েছেন কৃষি বিভাগ।



















