নিউইয়র্ক শহরে ভারতের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি। এ ঘটনাকে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে প্রথম মৃত্যুর ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে এটিই প্রথম মৃত্যু। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারের বেশি করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি এইচ-১বি ভিসা আবেদনের জন্য ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি নেওয়া হতে পারে। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সরকারি প্রকাশনা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত...