নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)-এর উদ্যোগে আগামী ২ আগস্ট ২০২৬, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বনভোজন, ম্যাগাজিন উদ্বোধন ও পারিবারিক মিলনমেলা। একই সঙ্গে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগের শুভ উদ্বোধন করা হবে। পরিবার-পরিজন নিয়ে আনন্দ, বিনোদন, সাংস্কৃতিক পরিবেশনা, বন্ধুত্বপূর্ণ আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। বিস্তারিত...
দায়িত্ব পালনকালে সন্ত্রাসী বন্দুক হামলায় নিহত নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন স্মরণসভা। সহকর্মী, পরিবার, পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মানুষের অংশগ্রহণে আয়োজিত এ স্মরণসভায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় কর্তব্যপরায়ণ এই পুলিশ কর্মকর্তাকে। বিস্তারিত...
আটলান্টিকের নীল জলরাশি, সমুদ্রের গর্জন, পূর্ণিমার রূপালি আলো আর বাংলার গান-কবিতার মায়াবী সুর—সবকিছু মিলিয়ে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে নিউইয়র্কের কুইন্সের রকওয়ে বিচ। দীর্ঘ কয়েক বছরের বিরতির পর আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জোছনা উৎসব’। বিস্তারিত...
নিউইয়র্কে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিসচেতন মানুষের অংশগ্রহণে আগামী ৩১ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে সাহিত্য একাডেমির জুলাই মাসের মাসিক সাহিত্য আসর। প্রতি মাসের শেষ শুক্রবারের ধারাবাহিকতায় আয়োজিত এ সাহিত্য আসরকে ঘিরে প্রবাসী বাংলা ভাষাভাষী সাহিত্যিক, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিস্তারিত...