Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি জোরদার: এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর আয়োজনে মহিতোষ তালুকদারের পরিচালনায় দ্বিতীয় মহড়া অনুষ্ঠিত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি জোরদার: এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর আয়োজনে মহিতোষ তালুকদারের পরিচালনায় দ্বিতীয় মহড়া অনুষ্ঠিত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি জোরদার: এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর আয়োজনে মহিতোষ তালুকদারের পরিচালনায় দ্বিতীয় মহড়া অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আসন্ন এই বর্ণাঢ্য উৎসবকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল ১৪ মার্চ ২০২৬, শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি নেপালিয়ান পার্টি হলে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর আয়োজনে এবং নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে অনুষ্ঠিতব্য বর্ষবরণ অনুষ্ঠানের দ্বিতীয় মহড়া অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মহিতোষ তালুকদারের পরিচালনায় এই মহড়ায় অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।


মহড়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লিটন বলেন, বাংলা বর্ষবরণ বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব কেবল আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।

তারা বলেন, নিউইয়র্কের টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত স্থানে বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এই আয়োজন সফল করতে ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য ও বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।


মহড়ার দ্বিতীয় দিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য ও দলীয় পরিবেশনার অনুশীলনে অংশ নেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে আসন্ন বর্ষবরণ উৎসবের প্রস্তুতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মহড়া শেষে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন উপস্থিত সকল শিল্পী, সংগঠক ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী মহড়াগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।


প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনকে আরও বর্ণাঢ্য, প্রাণবন্ত ও সার্থক করে তুলতে এমন উদ্যোগ প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।