Logo

ইউএসএ নিউজ    >>   হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প , দায়িত্বে আসছেন সিনেটর মার্কওয়েন মুলিন

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প , দায়িত্বে আসছেন সিনেটর মার্কওয়েন মুলিন

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প , দায়িত্বে আসছেন সিনেটর মার্কওয়েন মুলিন

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জানান, চলতি মাসের শেষ দিনে ক্রিস্টি নোয়েম পদত্যাগ করবেন।
মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করার পর নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় থেকে সরানো হলো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ওকলাহোমার সিনেটর মার্কওয়েন মুলিন, যিনি আগামী ৩১ মার্চ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সিনেটর মার্কওয়েন মুলিন আগামী ৩১ মার্চ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন।”
অপরদিকে, ট্রাম্প নোয়েমের কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন এবং তার জন্য নতুন দায়িত্ব সৃষ্টি করেছেন। ক্রিস্টি নোয়েমকে দেওয়া হলো ‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ পদ। এই পদে তিনি দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করবেন।
নোয়েমের পদত্যাগ এবং নতুন মন্ত্রীর নিয়োগ মার্কিন নিরাপত্তা নীতি ও প্রশাসনিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান