ইরানের ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের কিছু অংশে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ । তথ্য আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে আইডিএফ বলেছে, “তেহরান, শিরাজ এবং তাবরিজে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ সবেমাত্র ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে।”
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং রাতভর তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলোতেও রাতভর ইরানি হামলার খবর পাওয়া গেছে। সূত্র:বিবিসি


















