Logo

রাজনীতি    >>   মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দুটি আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দুটি আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দুটি আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। নন্দীগ্রামে হারার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন তিনি।

নন্দীগ্রামের পাশাপাশি এবার সেই ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু আগেই জানিয়েছিলেন তিনি এই দুই আসনেই প্রার্থী হয়ে ফের একবার মিস ব্যানার্জীকে হারাতে চান। নন্দীগ্রামে মমতা ব্যানাজীর পরাজয়কে নিজের রাজনৈতিক জীবনের একটি বড় জয় হিসেবে দেখেন শুভেন্দু অধিকারী।

এ ছাড়াও দিলীপ ঘোষ খড়্গপুর সদর ও অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন। বরানগর থেকে প্রার্থী হয়েছেন সজল ঘোষ। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ময়না ও অভিনেতা রুদ্রনীল ঘোষকে শিবপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার কিছুক্ষণ আগে ১৯২ টি আসনে বামেদের প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্টের তরফে দমদম উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছেন দিপ্সীতা ধর, মিনাক্ষী মুখার্জী দাঁড়িয়েছেন উত্তরপাড়া কেন্দ্র থেকে। গতবছর উপনির্বাচনে বোমাবাজিতে নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করেছে সিপিআই(এম)। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব দাঁড়িয়েছেন রাজারহাট-নিউটাউন আসন থেকে। যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল।সূত্র: বিবিসি