হরমুজ প্রণালি খুলে রাখতে মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
হরমুজ প্রণালি খোলা রাখার কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী বলছেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের “ঘৃণ্য শাসনের” সামরিক সক্ষমতা “ব্যাপকভাবে দুর্বল” হয়ে পড়েছে।
তবে এই যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের ক্ষমতা সীমিত করতে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করতে একটি “আলোচনাভিত্তিক চুক্তির” প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। কিয়ের স্টারমার বলেন, “বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে” হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে।
প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আরও বলেন, এটি সহজ কোনো কাজ নয় আর সেই কারণেই নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য আমাদের সকল মিত্রদের নিয়ে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা তৈরিতে কাজ করে যাচ্ছে। সূত্র:বিবিসি


















