Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ঈদের চাঁদ (ছড়াগান)-মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদের চাঁদ (ছড়াগান)-মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদের চাঁদ (ছড়াগান)-মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদের চাঁদ (ছড়াগান)
মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদের চাঁদ উঠেছে ঐ এসো হাসিখুশি রই
আজ চাঁদরাতে মেন্দি পরে করি হইচই।
কাল খুশির ঈদ এসো হারাই সবে নিদ
আনন্দ উল্লাস করে
সবাই জেগে রই।

পিঠা পায়েস সবার তরে রাঁধা হবে ঘরে ঘরে।।
তিরিশ রোজার শেষে এক ফালি চাঁদ হেসে
জানান দিলো সই।

মসজিদ মিনার ঘরে আলোর বাহার ধরে।।
মুসলিম উম্মা ধরার ঈদের নামাজ পড়ার
কী করে তর সই?

ওরে ঈদের নামাজ হলে মিলবো গলে গলে।।
এসো হিংসা বিভেদ ভুলে মনের দুয়ার খুলে
পুণ্য কাজে রই।