Logo

আন্তর্জাতিক    >>   যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদ কলঙ্কিত — এম এ আলীম সরকার

যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদ কলঙ্কিত — এম এ আলীম সরকার

যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদ কলঙ্কিত — এম এ আলীম সরকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৬ মার্চ ২০২৬ খ্রি.

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়া জাতির জন্য গভীরভাবে দুঃখজনক ও লজ্জাজনক। এই শোক প্রস্তাব গৃহীত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল মানবতা, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা জাতীয় সংসদের মর্যাদা ও ইতিহাসের প্রতি অবমাননার শামিল।
এম এ আলীম সরকার আরও বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দেয়।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, জাতীয় সংসদকে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে কোনো ধরনের সম্মানসূচক আচরণ জাতির ইতিহাস ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি) সংশ্লিষ্টদের প্রতি জাতীয় সংসদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
বার্তা প্রেরক:
অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)