নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঐতিহাসিক ৭ মার্চ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ ২০২৬ বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি জনপ্রিয় রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক মো. ফজলুর রহমান, অধ্যাপক হোসনে আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, খুরশীদ আনোয়ার বাবলু, ফারুক হুসাইন, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেস মিনিস্টার এজিএম সাজ্জাদ হোসেন সবুজ, সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আখতার হোসেন, রিনা আবেদীন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, সহসভাপতি টি মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, শহীদ সন্তান ড. সেলিনা আফরীন রীতা, কোহিনুর বেগম, জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল আফসার সেন্টু, ছাত্রলীগ নেতা ফিদা কে হোসাইন (রাহাত), আশিকুর রহমান শিহাব, চিন্ময় কর, চিরন্তন কর, শেখ কামাল, গোলাম ভূঁইয়া, আর রহমান, আওয়ামী লীগ নেতা ও কলামিস্ট মোহাম্মদ আলী সিদ্দিকী, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, ফাতিন শাহ, মাহিন শাহ, মূলধারার নেতা মুজাহিদ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান, কূটনীতিক জগদীশ চন্দ্র রায়, সংগঠক মাহমুদ কাজল, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন, গোলাম কিবরিয়া বাচ্চু, শহীদুল ইসলাম, সাংবাদিক ও সম্পাদক সনজীবন কুমার প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ড. প্রদীপ চন্দ্র কর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট শাহ মো. বখতিয়ার আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন টি মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মুক্তির সনদ। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বাঙালিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান। তাঁর সেই বজ্রকণ্ঠের আহ্বান—“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—বাংলার মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।
বক্তারা আরও বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, যা বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধুর আদর্শ, নেতৃত্ব ও আত্মত্যাগের ফলেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজও জনগণের আস্থার প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রবাসেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

















