কবিতা: কিছুই না জেনে—অঞ্জনা শর্মা
কবিতা: কিছুই না জেনে
অঞ্জনা শর্মা
ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী
তুমিও পথিক, আমিও পথিক
দুজন দুজনের অচেনা,
বহু বছর ধরে হেঁটেছি জীবনের পথে
সময়ে ক্ষত-বিক্ষত করা মুহূর্তেও
পাইনি কখনও দেখা।
ক্লান্ত হয়ে আমি বসেছিলাম
বিকেলের কোলে,
তুমিও এসেছিলে পরিশ্রান্ত হয়ে।
দুজনের দেখা হলো সবুজের মাঝে
অচেনা থেকে পরিচিত হয়ে
কথার খোঁজ নিলাম
তারপর কথার হলো বিনিময়
ভাবের বিনিময় হলো
বিনিময় হলো হাসির ...
দুদিন পর সময় বদলে গেল
নিজের সময় নিজেকে ডাকল,
তুমি তোমার পথে চলে গেলে
আমি আমার পথে অপেক্ষায় রইলাম...
তুমি দিয়ে গেলে অনেকখানি
অবুঝ ভাষায়,
আমি তা গ্রহণ করলাম
কিছুই না জেনেই .....।



















