Logo

আন্তর্জাতিক    >>   প্রেস বিজ্ঞপ্তি: পিসিএ সেবা চালু করেছে বারী হোম কেয়ার

প্রেস বিজ্ঞপ্তি: পিসিএ সেবা চালু করেছে বারী হোম কেয়ার

প্রেস বিজ্ঞপ্তি: পিসিএ সেবা চালু করেছে বারী হোম কেয়ার

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ২১ জুলাই ২০২৫:

দীর্ঘদিন ধরে নিউইয়র্কে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বারী গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ‘বারী হোম কেয়ার’। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব আসেফ বারী টুটুল এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক সময়ে সিডিপ্যাপ ও হোম কেয়ার সেবাকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, “আমরা কমিউনিটির পাশে আছি এবং থাকব। সিডিপ্যাপের পরিবর্তে পিসিএ (PCA) হোম কেয়ার সার্ভিস এখন একটি কার্যকর বিকল্প হতে পারে। আগের মতোই এই সেবার মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় যত্ন ও সহায়তা পাবেন।”

বারী হোম কেয়ার ইতিমধ্যে পিসিএ সেবার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশিক্ষণ প্রদান, সার্টিফিকেট ইস্যু, ফিজিক্যাল মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম প্রতিষ্ঠানটির ১০টি অফিস থেকে সরাসরি প্রদান করা হচ্ছে।

পিসিএ সেবা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বারী হোম কেয়ারের অফিস ঠিকানা বা ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুনমুন হাছিনা বারী ও সিইও আসেফ বারী টুটুল কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।