Logo

আন্তর্জাতিক    >>   বগুড়া সোসাইটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক রুবেল

বগুড়া সোসাইটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক রুবেল

বগুড়া সোসাইটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক রুবেল

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ২৯ জুন ২০২৫:

নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউর খলিল বিরিয়ানি হাউজে অনুষ্ঠিত হলো বগুড়া সোসাইটি ইউএসএ ইনক-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক প্রবাসী বগুড়াবাসী, বিশিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন, যা প্রবাসে বগুড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতি তাদের আন্তরিকতার প্রতিফলন ঘটায়।

সভাপতি মহব্বত আলী আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ডঃ শাহজাহান বীর।

এরপর বগুড়া সদরের সাবেক সংসদ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য সাইফুর রহমান ভান্ডারী রাজসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রবাসে বগুড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু পাইকার, সদস্য রাইছুল হক, আলী সৈয়দ টিপু, শাহ আফজাল হোসেন, আব্দুল মান্নান, আজিজুল হক মুন্না, রাফেল তালুকদার, আতোয়ারুল আলম এবং উপদেষ্টা তরিকুল হাসান মহব্বত, সাইফুল ইসলাম মান্না, মোহাম্মদ আলী, মর্তুজা আলী বুলবুল ও মোস্তফা আলমগীর।

তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও প্রবাসে বগুড়াবাসীর মধ্যে ঐক্য বৃদ্ধির আহ্বান জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডঃ জাকিরুল ইসলাম। কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন মোঃ সাইফুল ইসলাম (কুইন্স) ও কাজী আজাদ রহমান সেলিম। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

নির্বাচনের মাধ্যমে যে কার্যকরী কমিটি গঠিত হয়েছে, তা নবীন ও অভিজ্ঞদের সমন্বয়ে এক সুসংগঠিত নেতৃত্বের প্রতিচ্ছবি:

সভাপতি: মোঃ সাইফুল ইসলাম

সিনিয়র সহ-সভাপতি: ডঃ জাকিরুল ইসলাম

সহ-সভাপতি: জহুরুল ইসলাম তালুকদার লিটন, তালুকদার শামিম সবুজ, জাহাঙ্গীর আলম লিপন, আব্দুল্লাহ আল সাদী, বজলুর রহমান আকন্দ, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম সানা, মাহমুদুল হক

সাধারণ সম্পাদক: খাদেমুল ইসলাম রুবেল

সহ-সাধারণ সম্পাদক: গোলাম রব্বানী রাজু

সাংগঠনিক সম্পাদক: রাশেদ আল হেলাল রতন

সহ-সাংগঠনিক সম্পাদক: গোলাম মোস্তফা নাজাত, কামরুল হাসান

কোষাধ্যক্ষ: জুয়েল আহমেদ

আন্তর্জাতিক সম্পাদক: হেমিকা রহমান অবন্তি

ক্রীড়া সম্পাদক: ইসমাইল হোসেন ইমন

সহকারী ক্রীড়া সম্পাদক: আল আমিন সোহাগ

সাংস্কৃতিক সম্পাদক: রায়ান তাজ

সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আব্দুর রাকিব খান আরিফ

প্রচার সম্পাদক: মোঃ নাফিউস সাদিক

দপ্তর সম্পাদক: শাপিনুর রহমান

সমাজ কল্যাণ সম্পাদক: মুরাদ মোরশেদ হায়দার বিপ্লব

মহিলা সম্পাদিকা: জীবন নাহার মালা

ধর্ম বিষয়ক সম্পাদক: রফিকুল ইসলাম রফিক

সহকারী ধর্ম সম্পাদক: এসএম আরমান হোসেন

আপ্যায়ন সম্পাদক: কামরুজ্জামান লালু

সহকারী আপ্যায়ন সদস্য: এনামুল হক

সাহিত্য সম্পাদক: এ এস এম পারভেজ শাহী

তথ্য ও গবেষণা সম্পাদক: রঘুনাথ বসাক

যোগাযোগ সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন

সদস্য মণ্ডলী: মহব্বত আলী আকন্দ, মোঃ সাইফুল ইসলাম (কুইন্স), শফিকুল ইসলাম, শাহ আলী রেজা, আফরোজা বেগম রুজি, আলমগীর হোসেন, গাওছুল আজম রিগান, মাকসুদুল আলম ডাইমন্ড, মাহিনুর ইসলাম স্মরণ, শাহ কামাল মানি, আল আমিন, মোঃ ওবাইদুল হক, রাজু শাহ, নুর আলম, নিতাই বাগচী, এ এস এম হাসান লিপন, লিপ

সহ-আপ্যায়ন সদস্যবৃন্দ: লিটন আলী, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ মোস্তফা আলী, মোহাম্মদ আব্দুল সবুর, মোহাম্মদ জাহিদুর রহমান, আবুল কে মাজেদ, জান্নাতুল ভুবন ।

নবনির্বাচিত কমিটির প্রত্যাশা, বগুড়া সোসাইটি ইউএসএ ইনক প্রবাসে বগুড়ার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বিকশিত করবে এবং কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।

সবশেষে নবনির্বাচিত সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নতুন কমিটির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।