বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের উদ্যোগে এসডিএনআরএ পিকনিক ২০২৫ অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ, নিউইয়র্ক:
বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন এসডিএনআরএ পিকনিক ২০২৫। নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক পার্কে গত রবিবার (২২ জুন) সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে ছিল আনন্দ, সৌহার্দ্য, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক মিলনমেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নাসির খান পাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেম্বার সেক্রেটারি প্রিয়তোষ দে। আর পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সুব্রত তালুকদার। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,
বিদ্যুৎ সরকার, নির্মল পাল, মুস্তাক চৌধুরী, সমর রায়, ইমাম কাইয়ুম, রেজাউল করিম, সাহেবউদ্দিন, জহির আহমেদ, আলতাফ হোসেন, এসএম ইকবাল, ভজন সরকার, ভাবতোষ মিত্র, তারেক ফাতেহ, নিতাই দাস, উত্তম সাহা, মঈনউদ্দিন, মঈনুল ইসলাম, মোঃ আজাদ, ইসমাঈল আনসারী প্রমুখ।
পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের সুস্বাদু দেশি খাবার। এতে ছিল বিরিয়ানি, কাবাব, ফলমূল, মিষ্টান্নসহ নানা মুখরোচক আয়োজন যা সবার মাঝে আনন্দ আরও বাড়িয়ে তোলে।
বাচ্চাদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা, আর বড়দের জন্য আয়োজিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক পরিবেশনায় গান ও সঙ্গীত উপস্থাপন করেন জনপ্রিয় শিল্পী বাপ্পি, প্রদীপ ভট্টাচার্য্যসহ অন্যান্য শিল্পীবৃন্দ। আয়োজকরা জানান, এই আয়োজন প্রবাসে একে অপরের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিডিও দেখুন:-
ফটো গ্যালারি দেখুন:-



















