নিউইয়র্ক পুলিশের ইতিহাসে গর্বের সংযোজন: পাঁচ বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ৩০ মে ২০২৫:
নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি সদরদপ্তরে ৩০শে মে, শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পাঁচজন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা পদোন্নতি অর্জন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ, যিনি নিজ হাতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সার্টিফিকেট তুলে দেন।
আমেরিকান পুলিশ কর্মকর্তা পদোন্নতি অর্জন করেছেন। লেফটেন্যান্ট পদে,মুরাদ আহমেদ (ইভেন্ট কো-অর্ডিনেটর, বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন),মোহাম্মদ আহমেদ,সার্জেন্ট পদে,এমডি আলী (বাপা ট্রাস্টি),মোহাম্মদ সোহেব, ডিটেকটিভ স্পেশালিস্ট পদে,মাইনুল হাসান ।
বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন,
“এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়—এটি আমাদের পুরো কমিউনিটির সম্মান। এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর নেতৃবৃন্দসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার
নিউইয়র্ক পুলিশের মত বৈচিত্র্যপূর্ণ এবং চ্যালেঞ্জিং বাহিনীতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য বাংলাদেশি পরিচয়কে বিশ্বমঞ্চে আরও দৃঢ় করছে।
















