সনাতন ৯২ বন্ধু পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আমেরিকা ও বাংলাদেশে একযোগে আয়োজনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সনাতনী বন্ধুদের মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ২৮ মে ২০২৫:
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সনাতনী পরিবারের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে আমেরিকা ও বাংলাদেশে একযোগে পালিত হয়েছে “সনাতন ৯২ বন্ধু পরিবার”-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই মহোৎসব।
নিউইয়র্কে আয়োজনটি অনুষ্ঠিত হয় উডসাইডের জনপ্রিয় রুমাস কিচেন রেস্টুরেন্টে। বিপুল উৎসাহ, আনন্দ ও উপস্থিতিতে এটি পরিণত হয় এক প্রাণবন্ত সনাতনী মিলনমেলায়।
অনুষ্ঠানের সূচনায় প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা গীতা পাঠ করেন। এরপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সবিতা দাস (সংগীত শিক্ষক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), সংগীতশিল্পী রুনা রায় ও অন্যান্য সদস্যরা।
সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সদস্য জয়দেব গাইন, সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার সাহা। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের অন্যতম সদস্য নারায়ণ পাল তিতাসের পিতা শ্রদ্ধেয় সূর্য্য কুমার পাল, তাঁর সঙ্গে ছিলেন গর্বিত মাতা কানন বালা পাল এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
ড. সবিতা দাস – প্রধান অতিথি, সংগীত শিক্ষক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
বিধান পাল – বিশেষ অতিথি, “বিধান টিভি”-এর কর্ণধার ও চিত্রগ্রাহক
নারায়ণ পাল তিতাস – গবেষক, কলামিস্ট
শ্রীমতী কৃষ্ণা দে – শিক্ষক ও সংগঠনের সক্রিয় সদস্য
আলোক বর্মন – সংগঠক ও সদস্য
শ্রাবণী কর্মকার – সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সদস্য
নিখিল কুমার বর্মন – সংগঠক ও সদস্য
রুমা দাস – সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সদস্য
মধুসূদন বিশ্বাস – সংগঠক ও সদস্য
মুনমুন সাহা – শিক্ষক ও আবৃত্তিকার
রুপক নন্দী – সংগঠক
সুমন সূত্রধর – সংগঠক
সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন—
ড. সবিতা দাস
রুনা রায়
অনুষ্ঠানের শেষাংশে ছিল সুস্বাদু নৈশভোজ ও মহামন্ত্র পাঠ।
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে উত্তম কুমার সাহা তিনবার মহানাম পাঠ করে সনাতন ৯২ বন্ধু পরিবারের কেন্দ্রীয় সদস্যবৃন্দ—অধীর বিশ্বাস, আশিষ রায়, মুক্তা লোহ ,নিখিল চন্দ্র চক্রবর্তী, সমর বিট, পিনু কর্মকার সহ সংগঠনের দেশ , বিদেশের সকল সদস্য ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে জয়দেব গাইন সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও বাংলাদেশের মানিকগঞ্জ জেলা , বাজুয়া দাকোপ উপজেলা, মতিঝিল, গুলশান-বনানী, উত্তরা (ঢাকা) , খুলনা বিভাগ ,সিলেট বিভাগ ,চট্টগ্রাম বিভাগ ,রংপুর বিভাগ ,ময়মনসিংহ বিভাগ , রাজশাহী বিভাগ ,নরসিংদী জেলা ,ভোলা জেলায় একযোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
এই ঐতিহাসিক আয়োজন কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়; বরং এটি এক চেতনার বহিঃপ্রকাশ—যেখানে দেশ-বিদেশের সনাতনী বন্ধুরা একই সময়, একই অনুভূতিতে, শিকড় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলেন।



















