ভারী বৃষ্টির প্রভাবে বিপদসীমা অতিক্রমের আভাস ছয় নদীর জলের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারী বৃষ্টির প্রভাবে বাংলাদেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয়টি নদীর পানি বিপদসীমা অতিক্রমের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আগামী ৩০ ও ৩১ শে মে তারিখে ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হবে।
এসময় ফেনীর মুহুরি, সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, উত্তরাঞ্চলের তিস্তা, হবিগঞ্জের খোয়াই, নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ইতোমধ্যে এসব নদীর পানি সমতল স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে।সূত্র: বিবিসি



















