Logo

আন্তর্জাতিক    >>   কানাডার টরন্টোতে এডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা: প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

কানাডার টরন্টোতে এডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা: প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

কানাডার টরন্টোতে এডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা: প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১৪ মে ২০২৫, বুধবার সন্ধ্যায় কানাডার টরন্টোর ফার্মেসি অ্যাভিনিউর একটি কমিউনিটি সেন্টারে “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)”-এর কানাডা শাখার উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন HRPB কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ. সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চিফ অ্যাডভাইজার আলিমুল হায়দারী। অনুষ্ঠানে কানাডা প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক, মানবাধিকারকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে এডভোকেট মনজিল মোরশেদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, তারা দেশে তাদের ন্যায্য সম্পত্তি ও অধিকার থেকে নানা আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে বঞ্চিত হচ্ছেন।” তিনি বলেন, “কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে দেশে সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য গড়ে তোলার পরেও প্রবাসীদের সেই সম্পত্তি আত্মীয়-স্বজন বা প্রভাবশালীদের দ্বারা দখল হয়ে যায়। মামলা-মোকদ্দমা করে তা উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং দেশে আসাও কঠিন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “এই অবস্থা থেকে উত্তরণে একটি কার্যকর ও প্রবাসীবান্ধব আইনি কাঠামো তৈরি করা জরুরি। বিশেষ করে একটি পৃথক ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের মাধ্যমে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।”

মনজিল মোরশেদ আরও জোর দিয়ে বলেন, “দল-মত নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি আদায়ে সকল মহলে জোরালো আওয়াজ তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।