Logo

অপরাধ    >>   দুদকের মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

দুদকের মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

দুদকের মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মালিকানার অভিযোগে দুদকের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বুধবার মামলার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ। মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিজ রহমান জামিনে থাকবেন বলেও জানানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের ওই মামলায় তিন বছরের সাজা দেওয়া হয়েছিল জুবাইদা রহমানকে। তখন তিনি লন্ডনে ছিলেন। ১৭ বছর পর সম্প্রতি দেশে ফেরেন মিজ রহমান। এরপর গত মঙ্গলবার ওই মামলার রায় বাতিল চেয়ে আপিল আবেদন করেন জুবাইদা রহমান।

আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে মামলার নথি তলব করে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে, বুধবার সাংবাদিকদের বলেন মিজ রহমানের আইনজীবী কায়সার কামাল।খবর বিবিসির