Logo

আন্তর্জাতিক    >>   ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, সেই সাথে ইসরায়েল বিষয়ে যা বললেন তিনি?

ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, সেই সাথে ইসরায়েল বিষয়ে যা বললেন তিনি?

ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, সেই সাথে ইসরায়েল বিষয়ে যা বললেন তিনি?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গেও চুক্তি করতে চান, তবে সেজন্য দেশটিকে ‘সন্ত্রাসে অর্থায়ন’ বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না প্রেসিডেন্ট ট্রাম্প তার চার দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদের রয়েছেন। সেখানে গালফ কো-অপারেশন কাউন্সিলে তিনি বক্তব্য রাখছিলেন।

অনেকেই ঈর্ষা নিয়ে দেখছে, আরব নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি। একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই।

তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে। তার মতে, এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছে যা হবে ‘সমৃদ্ধ ও বিশ্বের ভৌগলিক কেন্দ্র। সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন , তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিলো ‘শান্তির দিকে’।

নিজের আবারো নির্বাচিত হওয়াকে ‘আমেরিকার ১২৯ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন তার আগের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আরও দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডে’ যোগ হবে বলে আশা করেন তিনি। আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্য একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

ডোনাল্ড ট্রামের মধ্যস্থতার এ চুক্তিটি হয়েছিলো ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।খবর বিবিসির