Logo

আন্তর্জাতিক    >>   প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার: নতুন কমিটি ঘোষণা, মনজিল মোরসেদের জোরালো আহ্বান

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার: নতুন কমিটি ঘোষণা, মনজিল মোরসেদের জোরালো আহ্বান

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার: নতুন কমিটি ঘোষণা, মনজিল মোরসেদের জোরালো আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের জোরালো দাবি জানানো হয়েছে নিউইয়র্কে অনুষ্ঠিত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর এক গুরুত্বপূর্ণ সেমিনারে।

গত ১১ মে ২০২৫, রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এইচআরপিবি নিউইয়র্ক শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক শাখার উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল।

সেমিনারে সভাপতিত্ব করেন নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট ম. জাকির মিয়া, এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিবরিয়া ও অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন,
“বিদেশে বসবাসরত প্রবাসীরা দেশে এসে নানাবিধ হয়রানির শিকার হন। দীর্ঘসূত্রিতার কারণে ন্যায়বিচার থেকে তারা বঞ্চিত হন। প্রবাসীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠন এখন সময়ের দাবি। একইসঙ্গে, বিদেশে বাংলাদেশের দূতাবাসসমূহে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থাও করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেও আইন প্রণয়ন সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. এ. রশিদ, সাংগঠনিক সদস্য রিমন ইসলাম ও হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, খুরশিদ আনোয়ার বাবলু, আলতাফ হোসেন, মীর মশিউর রহমান, ল সোসাইটির অ্যাডভোকেট নাসির উদ্দিন, ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল খান আনসারী।

সেমিনার শেষে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এইচআরপিবি নিউইয়র্ক শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে  সভাপতি: অ্যাডভোকেট ম. জাকির মিয়া,সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম ,সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল ,সহ-সম্পাদক: অ্যাডভোকেট ইব্রাহিম লুদী ,সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রশিদ ,প্রচার সম্পাদক: রিনা আবেদিন ,আইন সম্পাদক: অ্যাডভোকেট তাহমিদা আক্তার সুইটি ,কোষাধ্যক্ষ: আক্তারুর রহমান মামুন ,কার্যকরী সদস্য: আব্দুর রহমান কিবরিয়া ,অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান     অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু ,    মহিউদ্দিন ,অ্যাডভোকেট জয় আচার্য ,অ্যাডভোকেট আজাদ আলী ,    আবুল কাশেম রাজু ,অ্যাডভোকেট কুদরাতুন্নেসা ,    আজাদ আলী শিপু ,    আলতাফ হুসেইন ।
সেমিনার শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্যের অনন্য দৃশ্য দেখা যায়।