Logo

আন্তর্জাতিক    >>   অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহন করবেন ডোনাল্ড ট্রাম্প

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহন করবেন ডোনাল্ড ট্রাম্প

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহন করবেন ডোনাল্ড ট্রাম্প

Progga News Desk:

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছাড়তে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম সোমবার (৫ মে) এক ঘোষণায় বলেন, গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সবচেয়ে ভালো, নিরাপদ ও সাশ্রয়ী উপায় হলো স্বেচ্ছায় প্রস্থান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যারা এই সুযোগে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবে, ভবিষ্যতে তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার পথ উন্মুক্ত হতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন দমনে বড় ধরনের অভিযান শুরু করেন।  দেশত্যাগে আগ্রহী অভিবাসীদের জন্য ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এই স্কিমের আওতায় যারা নাম লেখাবেন, তাদের আটক করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। তারা আরও জানিয়েছে, এরই মধ্যে একজন ‘অবৈধ অভিবাসী’ এই প্রণোদনার আওতায় শিকাগো থেকে হন্ডুরাসে ফেরার টিকিট পেয়েছেন।

ডিএইচএসের হিসাবে, একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও দেশ থেকে বহিষ্কারের গড় ব্যয় ১৭ হাজার ডলারেরও বেশি। তাই এই স্বেচ্ছাপ্রস্থান কর্মসূচি খরচ সাশ্রয় করবে বলে বিশ্বাস তাদের।

প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিবাসন নীতি সফল হিসেবে তুলে ধরছেন। তিন মাসের মধ্যে অবৈধ সীমান্ত অতিক্রমের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছে তার প্রশাসন। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাত্র সাত হাজারের কিছু বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা রেকর্ড পরিমাণ কম। সূত্র: বিবিসি