মোহাম্মদ কায়কোবাদ খান সভাপতি, কামরুজ্জামান বাচ্চু সিনিয়র সহ-সভাপতি ও লস্কর মইজুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ কায়কোবাদ খান সভাপতি, কামরুজ্জামান বাচ্চু সিনিয়র সহ-সভাপতি এবং লস্কর মইজুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৭ এপ্রিল ২০২৫, রোববার, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত ইটজি চাইনিজ রেস্টুরেন্টে এক দোয়া মাহফিল ও সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. এ. সালাম আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ, ইমাম ও খতিব, জামাইকা মুসলিম সেন্টার। দোয়া মাহফিলে প্রয়াত সদস্যদের স্মরণে আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি অসুস্থ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার, ডা. আব্দুস সবুর, আক্তারুর রহমান মামুন, শওকত আকবর রিচি, ফারুক হুসাইন, শিরিন আক্তার, মোহাম্মদ কায়কোবাদ খান, কামরুজ্জামান বাচ্চু, ও সাঈদ রহমান প্রমুখ।
সভায় উপদেষ্টা মণ্ডলির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম চৌধুরী, শওকত আকবর রিচি, ফারুক হুসাইন, শিরিন আক্তার ও মোহাম্মদ নকিব খান। নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার, ডা. আব্দুস সবুর ও মোহাম্মদ কায়কোবাদ খান।
সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ও মাওলানা আবু জাফর বেগ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ২০২২-২০২৪ মেয়াদের বিভিন্ন সদস্যবৃন্দ, যার মধ্যে ছিলেন এম এ সালাম আকন্দ, আক্তারুর রহমান মামুন, এস. এম মোজাম্মেল হক, কাজী রবি-উজ-জামান, সাঈদ রহমান ও গোলাম বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে আগত অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন মোস্তাক আলম চৌধুরী, জালাল আহমেদ, মোহাম্মদ মনজুর হাসান বিপ্লব, মোহাম্মদ শামিম মিয়া, মোহাম্মদ হাসিব হোসেন, রাজিয়া ইসলাম, দেলোয়ার মোল্লা, আলম তালুকদার, নজরুল আলম, এমডি সিদ্দিকী, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া বাচ্চু, ফারহানা বেগম, সোহরাফ সরদার, সুমন, জসিম, কাজী সাইদুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এমডি সালে উদ্দিন, এমডি আনোয়ার হোসেন, এমডি আলী হোসেন, এমডি মাসুদ সিকদার, টি এম রুহুল আমীন, মোসাম্মৎ রাশিদা বেবি, রীনা আবেদীন, এমডি নাসিম, এম এ বাশার খান, ফরিদা খান, নাবিলা খান ও নিলয় খান।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কায়কোবাদ খান আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতায় আগামী দিনগুলো সুন্দরভাবে ও আনন্দময় করে তুলতে আমরা আগামি ১৭ আগস্ট ২০২৫ বার্ষিক বনভোজনের আয়োজন করেছি, যা ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট স্টেট পার্কে অনুষ্ঠিত হবে।”
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে সংগঠনের সভাপতি এম. এ. সালাম আকন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।



















