Logo

ইউএসএ নিউজ    >>   বাংলাদেশে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ: নড়াইলসহ দেশজুড়ে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদ; দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাংলাদেশে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ: নড়াইলসহ দেশজুড়ে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদ; দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাংলাদেশে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ: নড়াইলসহ দেশজুড়ে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদ; দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ এবং নারীদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র সরকারের কার্যকর ভূমিকার দাবিতে প্রবাসী বাংলাদেশিরা সোচ্চার হন।

গত রবিবার, ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৫টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগ, প্রবাসী বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নড়াইলে সংঘটিত সহিংসতার প্রতিবাদ জানানো হয় এবং বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের আহ্বায়ক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর বলেন, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, হত্যা, নির্যাতন ও সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বাড়িঘরে হামলা এবং মা-বোনদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, দপ্তর সম্পাদক ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, নেত্রী রিনা আবেদীন, নূরুল আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী।

 

এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, শওকত আকবর রীচি, ফারুক হোসাইন, কামরুজ্জামান, জাকির হোসেন ভূঁইয়া হিরু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, সহসভাপতি অধ্যাপক এমএ খালেক, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ কে নাথ, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি তারেকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, শহীদুল ইসলাম, খন্দকার জাহেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, মইজুর রহমান জুয়েল, সাংবাদিক পলাশ নন্দী, সাংবাদিক সোহেল চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, মাহিন শাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান ও অ্যাডভোকেট তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পুরো প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।

একই সময়ে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএর পক্ষ থেকেও সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বক্তারা বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ এবং প্রতিটি হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়, রাজনৈতিক মতাদর্শ কিংবা ভিন্নমতের কারণে হামলা ও নির্যাতনের শিকার না হন। বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

সমাবেশ শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জনপ্রিয় সানাই রেস্টুরেন্টে নৈশভোজে আপ্যায়ন করা হয়।